বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ; শিশুসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একেই বলে মরার ওপর খড়ার ঘা। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতি আক্রমণ করেছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

এছাড়াও হাতির আক্রমণে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার ভোরে উপজেলার মধুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ভোরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে হাতির পাল নেমে আসে লোকালয়ে। এ সময় ওই এলাকার ক্যাম্পের রোহিঙ্গার দিগ্বিদিক হয়ে ছোটোছুটি করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হন। এ সময় আহত হন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মিডিয়াকে জানান, সোমবার শেষ রাতের দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়ায় গুলশানপাহাড় নামক স্থানে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

তিনি বলেন,  গুলশানপাহাড় জায়গাটি মূলত বন্য হাতির আবাস। কয়েকদিন আগে সেখানে বন্য হাতি চলাচলের রাস্তার উপরেই গড়ে ওঠে রোহিঙ্গা ক্যাম্প।

সোমবার শেষ রাতের দিকে ঐ ক্যাম্পে একদল বন্যহাতি আক্রমণ চালালে দুইজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।

হঠাৎ এমন আক্রমনে সবাই শংকিত হয়ে পড়লে, দৌঁড়াদৌড়িতে আররো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সকাল থেকে সেখানে বনবিভাগের কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঐ ক্যাম্পে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে।

বাংলাদেশে কক্সবাজার এলাকায় গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

-ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ