মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মুসলিম দাবি উপেক্ষা করেই অস্ট্রিয়ায় নিষিদ্ধ হলো নিকাব-বোরকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলিম দাবি ও মানবাধিকার উপেক্ষা করেই অস্ট্রিয়ায় নিষিদ্ধ হলো নিকাব ও বোরকা। আজ থেকে অস্ট্রিয়ার মুসলিম মহিলারা প্রকাশ্য স্থানে পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরতে পারবেন না।

অস্ট্রিয়ার সরকারের নতুন আইন অনুযায়ী মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে।

অস্ট্রিয়া সরকারের দাবি সে দেশে প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন কিন্তু তাদের সামান্য অংশই পুরো মুখ-ঢাকা বোরকা বা নিকাব পরেন।

অস্ট্রিয়ার জনসংখ্যা ৮০ লাখের মতো।

তবে অস্টিয়ার মুসলিমরা আইনকে বৈষম্য ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবেই দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন, যখন দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইসলাম-ভীতি বা বিদ্বেষের অনুভুতিকে কাজে লাগানোর চেষ্টা করছে।

মনে করা হচ্ছে আগামী মাসের ওই নির্বাচনে হয়তো একটি উগ্রদক্ষিণপন্থী দল কোয়ালিশন সরকারের অংশ হয়ে উঠতে পারে।

এই আইনের কারণে পর্যটন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে অস্ট্রিয়াতে প্রতি বছর উপসাগরীয় আরব রাষ্ট্র থেকে যেসব পর্যটকরা আসে - তার ওপর বিরূপ প্রভাব পড়তে হবে।

জার্মান চ্যান্সেলর এ্যাংগেলা মারকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে জার্মানিতেও পুরো-মুখ-ঢাকা বোরকা বা নিকাব নিষিদ্ধ করা উচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ