সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাহিত্যে নোবেল পেলেন জাপানি বংশোদ্ভুত ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো৷ বৃহস্পতিবার ২০১৭ সালের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

জগতের সাথে মানুষের সম্পর্কের গভীরতর সত্যকে তুমুল আবেগের সাথে উপস্থাপন তাঁর লেখার অন্যতম দিক বলে উল্লেখ করেছে নোবেল কর্তৃপক্ষ৷

১৯৫৪ সালে জাপানের নাগাসাকিতে জন্ম নেয়া এ লেখক পরিবারের সাথে পাঁচ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে৷ ১৯৭০ সালে ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ইংরেজি ও দর্শনে স্নাতক শেষে ইউনিভার্সিটি অব এঙ্গেলিয়াতে পড়েন সৃজনশীল সাহিত্য নিয়ে৷

তার প্রথম উপন্যাস ‘আ পেইল ভিউ অফ হিলস’৷ অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস ‘নেভার লেট মি গো’, ‘অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’৷ তবে ‘দ্য রিমেইনস অফ দ্য ডে' তাঁর অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রও৷

নিয়ম অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে পুরস্কারের ৯০ লাখ ক্রোনার৷

গত বছর নোবেল পেয়েছেন কিংবদন্তি গায়ক ও গীতিকার বব ডিলান৷ গীতিকার হিসেবে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পেলেন৷ এর আগের বছর সাহিত্যে নোবেল পান বেলারুশের সাংবাদিক এবং লেখিকা সিয়েৎলানা অ্যালেক্সেভিচ৷ পরপর দু'বছর প্রথাগত সাহিত্যের বাইরে দুজন পুরষ্কার জেতায় এ বছরও অনেকের জল্পনায় ছিল বিষয়টি৷ তেমন কিছু না হলেও, পছন্দের শীর্ষে থাকা জাপানের হারুকি মুরাকামি ও কেনিয়ার এনগুগি ওয়া থিওংকে পেছনে ফেলে এ পুরষ্কার জেতেন কাজুও ইশিগুরো৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ