মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

শাহপরীর দ্বীপে নৌকা ডুবির ঘটনায় ইউপি মেম্বারের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জুবাইর
টেকনাফ

টেকনাফের শাহপরীরদ্বীপে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে টেকনাফ থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামানের নেতৃত্বে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে রাতেই আটক ইউপি মেম্বারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করে মঙ্গলবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আটক ইউপি মেম্বার টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নং ইউপি মেম্বার ও শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফের কোন নৌকা বা ট্রলারকে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও উক্ত ইউপি মেম্বারের এলাকা থেকে বারবার নৌকা গিয়ে রোহিঙ্গাদের আনতে গিয়ে সাগরে ডুবে এপর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

এব্যাপারে ইউপি মেম্বার নুরুল আমিন প্রশাসনকে সহায়তা না করে দালালদের সহায়তা করে যাচ্ছিলেন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ