সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

রোহিঙ্গদের দেখতে এবার বাংলাদেশে আসছেন জর্দানের রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

এবার রোহিঙ্গাদের দুর্দশা পরিদর্শনে বাংলাদেশে আসছেন জর্দানের রানি রানিয়া আবদুল্লাহ। সোমবার ১১ টায় সরাসরি কক্সবাজার বিমানবন্দরে নামার কথা রয়েছে তার।

এর আগে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তুরস্কের ফার্স্টলেডি এনিমে এরদোগান এসেছিলেন বাংলাদেশে।

জানা গেছে, রানিয়া আবদুল্লাহ বেলা পৌনে ১১টার দিকে বিমান যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে সোজা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইন শৃংখলাবাহিনীর সদস্য।

কক্সবাজারের পুলিশ সুপার ড.একএম ইকবাল হোসেন জানিয়েছেন, জর্ডানের রানির কক্সবাজার আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রানি রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

২ লাখ রোহিঙ্গার দায়িত্ব নিচ্ছে তুরস্ক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ