সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রোহিঙ্গা পরিদর্শনে আসছেন ইইউ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস।

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে সফরে আসবেন তিনি।

এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখে। তারা এ বিশ্বে কোনো মানুষের থেকে কম পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য। তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ