সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সু চির নির্লিপ্ততার তীব্র সমালোচনায় জাতিসংঘের দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকটে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্লিপ্ততার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে নিয়োজিত বিশেষ দূত ইয়াংহি লি।

জেনেভায় জাতিসংঘ সদর দফতরে বৃহস্পতিবার এক বক্তব্যে সু চির সমালোচনা করেন তিনি।একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করেন লি।

ইয়াংহি লি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে ঘৃণার মাত্রা এতটাই তীব্র যে হত্যাযজ্ঞ নিয়ে গণমাধ্যমগুলোও নিশ্চুপ ভূমিকা পালনে বাধ্য হচ্ছে।

তিনি আরো বলেন, রাখাইনে কোনো ধরনের শিক্ষা-স্বাস্থ্যসেবার জায়গা নেই। সেখানে দশকের পর দশক ধরে চলছে রোহিঙ্গাদের জাতিগত নিধন। এ অবস্থায় সু চির নির্লিপ্ত আচরণে আমি আশাহত। তার বক্তব্যে মনে হয়, রোহিঙ্গা নামের কোনো জনগোষ্ঠীর অস্তিত্বই নেই।

সু চি নিজের জনপ্রিয়তা আর মানবিকতা বোধ কাজে লাগিয়ে এই বর্বরতা থামাতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ