মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নাসার গবেষণা প্রকল্পে সৌদি আরবের প্রকৌশলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাজকিয়া: যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা তার সম্মানজনক মাইক্রোগ্রাভিটি (মধ্যাকর্ষণশক্তি) গবেষণা প্রকল্পে সৌদি আরবে এক প্রকৌশলীকে যুক্ত করেছে।

গবেষণা কাজে আগ্রহী একদল প্রতিযোগীর মধ্যে মিশাল সাঈদ আল শিরানি ও তার দল প্রথম স্থান অধিকার করে মর্যাদাপূর্ণ এ গবেষণায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।

শিরানি বলেন, তারা নিযুক্ত হয়েছেন এমন একটি যন্ত্রের ডিজাইন তৈরির জন্য যা মধ্যাকর্ষণ শক্তি প্রতিহত করবে। এ কাজ তাদের করতে হবে ২১ দিনের মধ্যে।

এ যন্ত্র প্রকৌশলী ও বিজ্ঞানীদের জীবপ্রকৌলে গবেষণায় সহযোগিতা করবে। তারা মধ্যাকর্ষণ শক্তি দুর্বল এমন স্থানে প্রাণের বিকাশের সম্ভাবণা বিশ্লেষণ করতে পারবে।

শিরানি আরও বলেন, যন্ত্রটি মহাকাশযানের মাধ্যমে মহাকাশে প্রেরণ করা হবে। যেনো পৃথিবীতে তার কার্য ক্ষমতার বিশ্লেষণ করা যায়।

এ বছর শেষেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে জানান।

শিরানি একজন একজন যন্ত্রপ্রকৌশলী। তিনি সৌদি আরামকো কোম্পানিতে কাজ করতেন। তিনি বর্তমানে সিলিকন ভ্যালির সান জোসে ইউনিভার্সিটিতে পড়ছেন।

তবে শিরানিই নাসা নিয়োগ পাওয়া প্রথম সৌদি নাগরিক নয়। মিশাল আশেমিমরি ছিলেন নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়োগ পাওয়া প্রথম সৌদি নারী।

তিনি একজন মহাকাশ যানপ্রকৌশলী। তিনি মিয়ামিতে অবস্থিত মিশাল এয়ারস্পেসের সিইও পদে দায়িত্ব পালন করেন।

সূত্র: ওকাজ / সৌদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ