মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

ভণ্ডামি করে কোনও কাজ হবে না: সুচিকে কানাডার দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভণ্ডামি করে কোনও কাজ হবে না বলে সুচিকে সতর্ক করলেন বাংলাদেশ সফররত কানাডিয় কূটনীতিক বব রে।

রোহিঙ্গা সঙ্কট আড়ালের চেষ্টাকে নিন্দা জানিয়ে বব রে বলেন, আমি সুকিকে বলব, কিছুই ঘটেনি এমন ভণ্ডামি কোনও কাজে আসবে না। একে দুই পক্ষের লড়াই হিসেবে প্রমাণের চেষ্টা করেও লাভ হবে না।

কানাডার সংবাদমাধ্যম সিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই অবস্থানের কথা জানান রে।

কক্সবাজারের শরণার্থী শিবিরে কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মিলে শনিবার ঘুরে ঘুরে বিপন্ন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বব রে। শিবিরে আশ্রিত বাংলাদেশে পালিয়ে আসা ১২ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন তিনি।

ওই নারীরা বব রে-কে যৌন নিপীড়ন, বিমান হামলা, শিরশ্ছেদ এবং শিশুদের ওপর চাপাতি নিয়ে হামলাসহ বিভিন্ন ভয়াবহ সহিংসতাসহ বহুমাত্রিক বিপন্নতার আখ্যান শুনিয়েছে।

সিটিভি জানিয়েছে, কক্সবাজারে রোহিঙ্গাদের মুখ থেকে তিনি যা শুনেছেন, নিজের চোখে শরণার্থী শিবিরে তাদের যে বিপন্নতা দেখেছেন; সেগুলো নিয়েই তিনি কথা বলবেন মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সাথে।

রোহিঙ্গাদের বর্ণিত নিপীড়নের ঘটনাগুলো কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে উপস্থাপন করবেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ