সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ভদ্র পুরুষ স্ত্রীর প্রতি রাগান্বিত হতে পারে না : মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পদক

মাওলানা মাহমুদ মাদানি। ভারতে যাকে দেওবন্দী আলেমদের মধ্যে সবচে প্রভাবশালী মনে করা হয়। তিনি আজ  এক ধর্মীয় অনুষ্ঠানে  স্ত্রীদের সাথে উত্তম অাচরণ প্রসঙ্গে বলেন, মৌলানা মানুষ তো সর্বদা স্ত্রীদের ধমক  খেতেই থাকে।

তিনি বলেন,  শুনেছি  গুজরাতের নারীরা নাকি স্বামীদের উপর সব সময় চড়াও হয়েই থাকে। আমার নিজের সাথেও এমন ঘটনা ঘটেছ।আজ থেকে দশ বছর পূর্বের কথা। একদিন আমার কিছু বন্ধু ঘরের বাইরে বসেছিলো।

তথন ভেতর থেকে আমার স্ত্রী জোরে কথা বলতে শুরু করলে বন্ধুরা বলেলা, আচ্ছা! মাওলানা সাহেব আপনাকেও  বুঝি ঘরের ধমক শুনতে হয়!

আমি   তাদের বললাম, এটা তো ভালো বিষয়  যে, পুরুষ মানুষ স্ত্রীর রাগ সহ্য করে নেবে। অথচ মানুষ এটাকে লজ্জার বিষয় মনে করে থাকে। মৌলানা মানুষ তো স্ত্রীর রাগারাগি ধমক শুনতেই থাকে।ভদ্র ও ব্যক্তিত্বসম্পন্ন স্বামী তো এর প্রতি অসন্তুষ্ট হতে পারে না।

তিনি আরো বলেন, রাসুল সা. কাপুরুষের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যে পুরুষকে তার স্ত্রী ভয় পায় সে কখনো বাহাদুর পুরুষ হতে পারে না।

সূত্র: রোজনামা পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ