সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জাতিসংঘের বিবৃতি ‘ক্ষতিকর’ : মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
মিয়ানমার বুধবার বলেছে,  বাংলাদেশ থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানকে দেশে ফেরত আনার প্রচেষ্টার জন্যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনামূলক বিবৃতির জবাবে মিয়ানমার এ কথা বলেছে।
 গত আগস্ট থেকে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক অভিযানে ছয় লাখেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। এই বিষয়ে সোমবার সর্বসম্মত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সামরিক বাহিনীর অভিযান নিয়ন্ত্রণ করতে মিয়ানমারের প্রতি আহবান জানায়।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে যে হত্যাযজ্ঞ, যৌন নির্যাতন চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এর আগে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এটিকে সামরিক দমন-পীড়ন এবং জাতিগত নিধন হিসেবে বর্ণনা করে। তবে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে তারা এ অভিযান চালিয়েছে। নিরাপত্তা পরিষদের বিবৃতির জবাবে মিয়ানমারের বেসামরিক নেতা অং সান সু চি’র দপ্তর জানায়, বিবৃতিতে আসল বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে।
এক্ষেত্রে বর্তমানে মিয়ানমার ও বাংলাদেশ যে সমস্যা মোকাবেলা করছে তা প্রতিবেশী এ দু’দেশের মধ্যে কেবলমাত্র দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হতে পারে। বিবৃতিতে এটি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।
এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ