মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাবি ইসলামের ইতিহাসের অধ্যাপক ইদ্রিস আলী’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম ইদ্রিস আলী বৃহস্পতিবার রাত ৮ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মরহুমের নামাজে জানাজা কাল বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অধ্যাপক ইদ্রিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মোঃ আখতারুজ্জামান। তার মৃত্যুতে শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

তিনি ১৯৪৮ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বিশ্ববিদ্যলয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করতেন। ২০১৩ সালে বিভাগ থেকে অবসর নিলেও নিয়মিত ক্লাস নিতেন।

শিক্ষার্থীরা বলছেন, প্রফেসর এ কে এম ইদ্রীস আলী - ইতিহাস বিষয়ের এক জীবন্ত কিংবদন্তী। মাস্টার্স পড়ার সময় তাঁর কাছ থেকে ইতিহাসের নতুন স্বাদ পেয়েছি। তাঁর সাথে কাটানো মুহূর্তগুলো ছিল আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই রত্নের আজ জীবনাবসান ঘটলো। স্যারের সততা এবং নিষ্ঠাই পরকালীন জীবনের পাথেয় হিসেবে যথেষ্ট হোক।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ