শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

২৪ ঘণ্টার মধ্যে লেকহেড স্কুল খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গিবাদের সহায়তার অভিযোগে রাজধানীর ধানমণ্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া স্কুলটি বন্ধের নোটিশকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালত বলেছেন, স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া স্কুল পরিচালনা করছে এবং জঙ্গিবাদের সঙ্গে যুক্ত মর্মে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে ভবিষ্যতে জঙ্গিবাদ বা ধর্মীয় উগ্রবাদের বিষয়ে সতর্ক থেকে কোনো তদন্ত করলে স্কুল কর্তৃপক্ষকে সে বিষয়ে সহযোগিতা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে লেকহেড স্কুল বন্ধের নির্দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ