সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অবশেষে পোপ একবার উচ্চারণ করলেন ‘রোহিঙ্গা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পোপ ফ্রান্সিস তার এশিয়া সফরে বাংলাদেশে প্রথমবার ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন।

শরণার্থী শিবির থেকে ঢাকায় নিয়ে আসা ১৬জন শরণার্থীর সঙ্গে সাক্ষাতের পর পোপ একথা বলেছেন।

পোপ ফ্রান্সিস তাঁর এশিয়া সফরে বাংলাদেশে এই প্রথমবারের মত 'রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেছেন।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় লাখের বেশি রোহিঙ্গাদের কয়েকজনের সঙ্গে আজ সাক্ষাত করেছেন সফররত পোপ ফ্রান্সিস।

সীমান্ত এলাকার শিবির থেকে ঢাকায় নিয়ে আসা ১৬জন শরণার্থীর সঙ্গে সাক্ষাতের পর পোপ যা বলেছেন তা অনুবাদ করলে দাঁড়ায় ‘আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও।’

মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের একটা জাতিগোষ্ঠি হিসাবে স্বীকার করে না। তাদের কাছে রোহিঙ্গারা ‘অবৈধ বাঙালি’। এ কারণে মিয়ানমার পোপকে আগেই সতর্ক করে দিয়েছিল পোপ যেন মিয়ানমার সফরে রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করেন।

সে দাওয়াই অনুযায়ী তিনি পুরো মিয়ানমার সফর ও বাংলাদেশের প্রথমদিনের কোনো ভাষনেই রোহিঙ্গা শব্দ উচ্চরণ করেননি। যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে তর্ক, সমালোচনা।

পোপ ফ্রান্সিস কেন ‘রোহিঙ্গা’দের পরিচয় তুলে ধরতে দ্বিধান্বিত হলেন?

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ