মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে আটক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের,টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে অসুদুপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় আকটকৃতদের কাছ থেকে ১০টি ইলেক্ট্রনিক্স ডিভাইস, ১০ টি ডিভাইসের ব্যাটারী, ৭টি ইয়ার ফোন, স্কসটেপ, ১টি পেন ডিভাইস, ডিভাইস ক্যাবল, ডিভাইস পরিধানের জন্য ১টি হ্যান্ড গ্লোবস উদ্ধার করা হয়।

এমসিকিউ পদ্ধতিতে শুক্রবার সকালে ‘এ’ ইউনিট ও বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইল শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মোঃ আফতাব উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার জেলার জাফর আলমের ছেলে মো.ইসতিয়াক আহমেদ, কুড়িগ্রাম জেলার মো. নজরুল ইসলামের ছেলে মো. মোস্তাফিজুর রহমান মিল্টন ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো.মজনু রহমান, সিরাজগঞ্জ জেলার এম. আলমগীর হোসেনের ছেলে মো. জুবায়ের আলম ও মো. আব্দুল মতিনের ছেলে মো. আবু জোবায়ের মামুন, টাঙ্গাইল জেলার মো. জহিরুল ইসলামের ছেলে মো. শাহিন আলম জনি, মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান আহাদ, মো. আবুল হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম ও মো. বাবলু মিয়ার ছেলে মো. নাইবুর রহমান, কুষ্টিয়া জেলার মো. রাশেদুল ইসলামের ছেলে রাফাত বিন রাশেদ, মানিকগঞ্জ জেলার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. হাবিবুর রহমান, ময়মনসিংহ জেলার মো. খোকন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া ও গাজীপুর জেলার বাবুল পালের ছেলে প্রদীপ পাল।

এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো.আশরাফ হোসেন বলেন, জালিয়াত চক্রের মূল হোতাকে ধরার জন্য অভিযান চলছে। আগামীকালের (শনিবার) ভর্তি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের দুটি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর পরà¦