বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন শাখার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন মহানগর শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ১০ ডিসেম্বর রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।

লন্ডন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ-সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দীন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেরুসালেমে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস অবস্থিত। অসংখ্য নবী ও রাসুলদের স্মৃতি বিজড়িত মুসলিমদের পবিত্র ও ঐতিহাসিক স্থান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেমকে ইসর্লেইর রাজধানীর স্বীকৃতি দিয়ে সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত দিয়েছে।

সমাবেশে ট্রাম্পের তীব্র সমালোচনা করে নেতাকর্মীরা বলেন,  এ ঘোষণা বিশ্ব ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ইহুদিদের ষড়যন্ত্রের এক নতুন অংশ ।আর ট্রাম্প তাদের চর হয়ে এ কাজ করছেন।জেরুসালেমকে ইসরাইলের রাজধানীর ঘোষণা কখনো মেনে নেয়া যায় না। অবিলম্বে এ স্বীকৃতি বাতিল করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা আরমান আলী,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম প্রমূখ ।

সমাবেশ থেকে  জেরুসালেমকে ইসরা্লইর রাজধানী ঘোষণা বাতিলের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ