মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা প্রণয়ন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা করতে কমিটি গঠন করেছে সরকার। অতিরিক্ত সচিবকে (মাদ্রাসা) প্রধান করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। রবিবার (১০ ডিসেম্বর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি)। কমিটির সদস্য সচিব করা হয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিবকে (মাদ্রাসা)। প্রয়োজনে এই কমিটি সদস্য বাড়াতে পারবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নীতিমালা চূড়ান্ত করতে হবে। সম্প্রতি সংশোধিত ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালার আলোকে শিক্ষক নিয়োগ পদ্ধতি এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া এমপিও নির্দেশিকায় ২০১৫ সালের ঘোষিত জাতীয় বেতন স্কেল অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে ওই আদেশে। খবর ইত্তেফাক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ