সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দরবেশের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: আরিফ বিন মুমিন

পরিচয়পত্র

নিবন্ধিত করো
আমি আরব
আমার পরিচয়পত্র নম্বর ৫০,০০০
আমার বাচ্চা-কাচ্চা আটটা
নয় নম্বরটা গ্রীষ্মের পরেই আসছে।
শুনে তোমার রাগ লাগছে?

নিবন্ধিত করো
আমি আরব
আমি পাথরখনিতে শ্রমিকদের সাথে কাজ করি
আমার বাচ্চা-কাচ্চা আটটা।

পাথরের কাজ করে তাদের রুটি, কাপড় ও খাতা-কলমের ব্যবস্থা করি।
তারপরও তোমার দরজায় গিয়ে ভিক্ষা করি না
তোমার শান বাঁধানো সিঁড়ির ধারে ছোট হতে যাই না।
শুনে তোমার রাগ লাগছে?

নিবন্ধিত করো
আমি আরব
আমি উপাধি ছাড়া একটা নাম
আমি এমন দেশের মেহনতি মানুষ, যে দেশের সবকিছু প্রচণ্ড ক্ষোভ নিয়ে বেঁচে আছে।

আমার শেকড় গাঁথা হয়েছে
কালের জন্মের পূর্বে
সময়ের সূচনার পূর্বে
বেড়া ও ডুমুর ফলের পূর্বে
ঘাসের অংকুরোদ্গমের পূর্বে
আমার বাবা কৃষক পরিবারের
বনেদি নেতৃ-পরিবারের নয়।

আমার দাদাও ছিলেন কৃষক
বংশ-পরিচয়হীন।

বইপত্র পড়া শুরু করার আগে তিনি আমাকে সূর্যের মহত্ত্বের পাঠ দিয়েছেন
আমার ঘর প্রহরীর কুঁড়েঘরের মতো
কাঠ ও বাঁশের তৈরি।
আমার ঘর দেখে তোমার ভালো লাগবে?

( মাহমুদ দরবেশ। জন্ম ১৩ মার্চ ১৯৪১ সালে ফিলিস্তিনের বারওয়া গ্রামে। ফিলিস্তিনির জাতীয় কবি, দ্রোহের কবি, স্বাধীনতা সংগ্রামের কবি। ১৯৪৮ সালে ৮ বছর ববয়সে লেবাননে শরণার্থী হন। ১৯৪৯ সালে শান্তি-চুক্তির পর দেশে ফেরেন।  ১৯৬১ থেকে ১৯৭২ পর্যন্ত বেশ কয়বার ইসরায়িলি বাহিনীর হাতে গ্রেফতার হন। ছাড়া পেয়ে সোভিয়েত ইউনিয়ন পাড়ি জমান। মিসর, লেবানন, ফ্রান্স ঘুরে দেশে ফেরেন।

আজীবন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ছিলেন ফিলিস্তিন লেখক-সাংবাদিক জোটের সভাপতি। সম্পাদনা করেন কারমাল নামক ম্যাগাজিন। তাঁর কবিতায় ফিলিস্তিনের স্বাধীনতা, শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট মূর্ত হয়ে ওঠে।

এ ক্ষণজন্মা প্রবাদপুরুষ ৯ আগস্ট ২০০৮ সালে ইহলীলা সাঙ্গ করেন। পরিচয়পত্র কবিতাটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ কবিতা।)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ