মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার দাবিতে ঢাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ তারিক জামিল
নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার ১৫ই ডিসেম্বর '১৭ বিকাল তিনটায় ঢাকা  বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অপরাজেয় বাংলায় জেরুজালেমকে ফিলিস্তিনের করার দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে ঢাবির মেধাবী ছাত্র হাফিজ আল মুনাদি সভাপতির বক্তব্যে বলেন, জেরুজালেম খৃস্টান,মুসলিম ও ইহুদি তিন ধর্মেরই পবিত্র স্থান। এটা ঈসা আ. এর জন্মভূমি, মুসা আ. এর আবাসভূমি ও মুহাম্মদ সা. এর পবিত্র ইসরা ভূমি। জেরুজালেমকে রাজনীতি ও সংঘাতমুক্ত রাখা সকল ধর্মের পূন্যকাজ।

তিনি ইসরাইলের সমালোচনা করে বলেন,  ইহুদিরা একচেটিয়া যেভাবে জেরুজালেমকে নিজেদের অধীনস্ত করার চেষ্টা করছে তা উস্কানিমূলক উগ্র চরমপন্থা ও অন্ধত্ব। একবিংশের আধুনা বিশ্বে এসেও ইহুদিদের এ ধরণের সেকেলে গোঁয়াড়তুমি বর্তমান শান্তিপূর্ণ পৃথিবীকে স্পষ্ট সংঘাত ও রক্তক্ষয়ের আহ্বান। যুগ যুগ ধরে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনে ইসরাইলের দখল-উৎপীড়ন মানবতাবিরোধী সন্ত্রাস।

হায়াৎ মাহমুদ বলেন,  মানবতাবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি পণ্য বর্জন করা।

আরও বক্তব্য রাখেন কবি ইখতিয়ার হুসাইন, রাকিব হাসান,আ. মাহমুদ,আ. মামুন, আনা ফুলান, আবু জুয়াইনা,আলি রেজা,আইজে চমক,জুনাইদ সানীম প্রমুখ। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ