মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রকাশ্যে ধুমপান বন্ধে আমৃত্যু দৌড়াবেন মির্জা শাহজাহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল

প্রকাশ্যে ধুমপান বন্ধ করার সরকারি কার্যক্রমে সমর্থন জানিয়ে আমৃত্যু দৌড়াবেন প্রবীণ দৌড়বিদ মির্জা শাহ্জাহান।

মির্জা শাহ্জাহান মধুপুরের চলন্ত বাসে রুপা ধর্ষণ মামলার আসামীদের শাস্তির দাবিসহ বিভিন্ন প্রতিবাদের ভাষা হিসেবে দৌড়কে বেছে নিয়েছেন। দৌড়ের মাধ্যমে প্রকাশ্যে ধুমপান বন্ধে সচেতনতা বাড়াতে তার প্রতিবাদের তালিকায় আরো একটি অংশ যুক্ত করলেন।

নতুন বছরের শুরু থেকেই সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে থেকে ছয় কিলোমিটার দৌড়ান তিনি।

ধুমপান বন্ধে তার ভিন্ন সচেতনতাকে স্বাগত জানিয়ে প্রথম দিনের কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদারসহ বিভিন্ন বয়সী স্বাস্থ্য সচেতন মানুষ।

মির্জা শাহ্জাহান জানান, সপ্তাহে প্রতি সোমবার প্রকাশ্যে ধুমপান বন্ধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন রাস্তায় ছয় কিলোমিটার করে দৌড়াবেন। তবে ভালো লাগলে দৌড়ানোর সীমানা দশ কিলোমিটারও ছাড়তে পারে।

পুতিনের বিপক্ষে লড়বেন কে এই মুসলিম নারী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ