মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন : প্রতিবাদে সরব শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বই উৎসব বর্জন করে স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সহপাঠী তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে একা পেয়ে গত ৪ ডিসেম্বর সকালে যৌন নির্যাতন করেন একই স্কুলের পিয়ন লুৎফর রহমান।

পরে ছাত্রী ও তার মা বিষয়টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে জানালেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরে সেই দিন রাতে স্কুলের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার মেরি তার চাচাতো ভাই অভিযুক্ত পিয়নকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

শিশুটির বাবা জানান, গেলো ৬ ডিসেম্বর গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতনের ধারায় মামলা দায়ের করলেও পুলিশ নানা টালবাহানায় আসামি লুৎফরকে গ্রেফতার করছে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ