মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

মেধাবীদের জন্য চীনে যাওয়ার লোভনীয় অফার, আবেদন করতে পারবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সেরা মেধাবীদের দেশে টানতে লোভনীয় অফার দিয়েছে চীন।  সেরা মেধাবীদের সে দেশে কাজ করার জন্য দীর্ঘ মেয়াদি ভিসা দিচ্ছে চীন।

সঙ্গে গবেষণার কাজে পযাপ্ত সহযোগিতা।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে মেধাবী গবেষকদের মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদী।

বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বিজ্ঞানীদের আকৃষ্ট করতে চাইছে দেশটি।

চীন তার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

এই দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার উদ্যোগ যখন প্রথম নেয়া হয়েছিল, তখন চীন বলেছিল প্রায় ৫০ হাজার বিদেশি এর সুযোগ পাবে।

কারা আবেদন করতে পারবেন:
চীনের এই দীর্ঘমেয়াদী ভিসার আবেদন অনলাইনেই করা যায়। চীন সরকার বলছে, এর জন্য কোন ফি নেয়া হয় না এবং খুব দ্রুত এসব আবেদন বিবেচনা করা হয়।

যাদের ভিসা দেয়া হবে তারা একদফায় একটানা ১৮০ দিন করে চীনে থাকতে পারবেন ।  তারা তাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের চীনে আনতে পারবেন।

২০১৬ সালে চীন একটি সূচক প্রকাশ করেছিল যেখানে দেশটিতে কোন ধরণের বিদেশি কর্মী দরকার তা চিহ্ণিত করা হয়েছিল।

সেখানে অদক্ষ কর্মীর সংখ্যা কমিয়ে মেধাবী বিদেশি কর্মীদেরই বেশি গুরুত্ব দেয়া হয়।

চীনা সরকারের একটি দলিলে এই সেরা মেধাবীদের তালিকায় যাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে আছে নোবেল পুরস্কার বিজয়ী, সফল অলিম্পিক অ্যাথলীট এবং সঙ্গীত বা শিল্পকলার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা।

শীর্ষ বিজ্ঞানী, বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বা নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এই তালিকায় আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ