মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা আহমাদ শফীর সঙ্গে কানাডিয়ান হাই কমিশনারের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: হেফাজতে ইসলামের আমিরে শাইখুল ইসলাম আল্লামা শাহ্‌ আহমদ শফী’র সঙ্গে সাক্ষাত করেছেন কানাডিয়ান হাই কমিশনের দুই সহকারী হাই কমিশনার। সোমবার তারা আমীরে হেফাজতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

সোমবার বিকেলে কানাডিয়ান দুই সহকারী হাই কমিশনার ব্যারিস্টার ব্রিস্টম্যান (কাউন্সেলর রাজনৈতিক) ও জেমস্ স্টোন (প্রধান সচিব, রাজনৈতিক সর্ম্পক) আল্লামা আহমাদ শফীর সঙ্গে সাক্ষাতে এক ঘন্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে কোন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মঈনুদ্দীন রুহি সংবাদ মাধ্যমকে জানান, প্রায় ৯০ ভাগ মুসলমানের এ দেশে ভিন্ন ধমালর্ম্বীদের জীবনযাত্রার মান এবং তাদের নিয়ে হেফাজতের অবস্থান, সম্প্রতিক জঙ্গিবাদ, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বৈঠকে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজত সর্ম্পক আছে কিনা তা জানতে চান। এ সময় হেফাজত আমির তাদেরকে নিশ্চিত করেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয় এবং কোনো দলকেও সমর্থন করে না।

বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি, হাজী মোজাম্মেল হক, মাওলানা সাদেক উল্যাহ, মাওলানা আলমগীর, মাওলানা ওয়ালি উল্যাহ, মাওলানা হারুনুর রশিদ ও মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ