শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১০টি চিনা প্রবাদ যা অনেক কিছুকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিয়ে দেবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছু প্রবাদ আছে যা জীবনে ভিন্ন গতি আনে। অল্প কথা শেখায় অনেক কিছু। এরকম ১০ টি চীনা প্রবাদ জেনে রাখুন।

নদীর স্রোতধারার গভীরতা মাপতে যেয়ে কখনো দু'টি পা-ই ডুবিয়ো না।

যে ফুল উপহার দেয়, তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে।

পাখি এই কারণে গান গায় না যে সে কোন প্রশ্নের উত্তর জানে। পাখি গান গায় কারণ তার একটি গান আছে।

ধীরগতিতে বড় হবার কারণে ভয় পেয়ো না, ভয় করো স্থির হয়ে দাঁড়িয়ে থাকাকে।

কাউকে একটি মাছ দিলে তাকে তুমি একদিন খেতে দিলে, কাউকে মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারাজীবন খাওয়ার সুযোগ করে দিলে।

তুমি যা করো তা যদি তুমি কাউকে জানতে দিতে না চাও, তাহলে সে কাজ কখনো করিয়ো না।

ভালো উপদেশ তিতা ওষুধের মতন।

চরিত্রে যদি সৌন্দর্য থাকে তাহলে ঘরে মিল থাকবে। ঘরে মিল থাকলে তা জাতির মাঝে শৃঙ্খলা বয়ে আনবে। জাতির মাঝে যদি শৃঙ্খলা থাকে, তাহলে পৃথিবীতে শান্তি আসবে।

"চেষ্টা" শব্দটি বুঝায় সাহস, "পারি" শব্দটি বুঝায় ক্ষমতা।

নদীর পাশে দাঁড়িয়ে মাছের আশা করে বসে থেকো না, বাড়ি ফিরে যাও এবং জাল বুনে নিয়ে এসো।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ