শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ ইমামদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ইমাম ও মাদরাসার ছাত্রদের দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার মত প্রস্তুত করে তোলার লক্ষে ৬০ দিনব্যাপী সম্পূর্ণ অবৈতনিক (ফ্রি) কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন

কোর্সে প্রশিক্ষণার্থীদের Operating System-Windows XP, Microsoft Office-2007, M.S. Word, M.S. Excel, M.S. Power Point, M.S. Access, Internet & E-mail বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

যেসব প্রশিক্ষণার্থী অবৈতনিক এই কোর্সে অংশগ্রহণ করতে চান, তারা-

(ক) স্ব-হস্তে লিখিত আবেদনপত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি সঙ্গে আনতে হবে।

(খ) প্রশিক্ষণার্থীকে দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

(গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(ঘ) ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণ পত্রের সত্যায়িত ছায়ালিপি। মাদরাসার ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

(ঙ) ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে।

(চ) কোন প্রকার কোর্স ফি দিতে হবে না তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৩০০/-(তিনশত) টাকা প্রদান করতে হবে।

(ছ) ভর্তির সময় জামানত বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে, যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্নের পর ফেরত দেয়া হবে। একাডেমীর সংশ্লিষ্টি কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ./ডি.এ দেয়া হবে না।

আগ্রহীদের সত্তর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও অফিসে যোগাযোগ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ