মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ছাত্রলীগের দুই গ্রুপে আধিপত্যের লড়াই; বন্ধ পাবনা মেডিকেল কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতব্যাপী দফায় দফায় সংঘর্ষের মধ্যে সকালে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়া দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পাবনা মেডিকেল কলেজ অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও দুপুর ২টার মধ্যে হল ত্যাগে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা যায়, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে হাতাহাতি হয়। পরে রাতব্যাপী দফায় দফায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ