মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

দেওবন্দের চার সিনিয়র উস্তাদ অসুস্থ: বিশ্ব মুসলিমের কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মুফতি সাঈদ আহমদ পালনপুরি কয়েক দিন ধরে খুবই অসুস্থ৷ ঠিক মত দরস দিতে পারছেন না অসুস্থতার দরুন৷ তবে আগের চেয়ে অবস্থা এখন একটু উন্নতির পথে৷ আজ দরসে উপস্থিত হয়েছিলেন তিনি৷

অপরদিকে দেওবন্দের আরেক উস্তাদ বাহরুল উলুমখ্যাত আল্লামা নিয়ামাতুল্লাহ আজমিও মারাত্মক অসুস্থতায় ভুগছেন কয়েকদিন যাবৎ৷

এছাড়া দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানিও অসুস্থতার দরুন বেশ কয়েকদিন দরসে আসতে পারছেন না ঠিক মত।

প্রতিষ্ঠানের আরেক মুহাদ্দিস মাওলানা জামিল আহমাদ সাকরাওয়াবি অসুস্থতায় ভুগছেন বেশ ক’দিন ধরে৷ স্বাভাবিক চলা-ফেরা করা সম্ভব হচ্ছে না তার৷

একই সময়ে কয়েকজন শীর্ষ উস্তাদদের অসুস্থতায় ভেঙ্গে পড়েছে দেওবন্দের উস্তাদ-ছাত্ররা৷ শীত বাড়ার সাথে সাথে বেড়ে চলছে অসুস্থতার হার৷ দেওবন্দ মাদরাসায় তাদের সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আয়োজনও করেছেন ছাত্র ও শিক্ষকগণ।

তারা বিশ্বের সকল মুসলিমের কাছেও অসুস্থ উস্তাদ ছাত্রদের জন্য দোয়া কামনা করেছেন। আল্লাহ যেন হজরতদেরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ