মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সুসংবাদ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

মন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ভাবছেন এবং দু-একদিনের মধ্যে সুসংবাদ দিতে পারবেন বলে জানিয়েছেন।

রোববার শিক্ষা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিকে আলোচনার জন্য ডাকা হয়। প্রতিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের পাশে পরিবহন পুল ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে যান।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বলেন, চলমান সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগির এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অবহিত করা হবে।

বৈঠকের বিষয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, ‘প্রতিমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে আমাদের আমরণ অনশন ভাঙার অনুরোধ করেছেন। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দু-একদিনের মধ্যে একটি সুসংবাদ দিবেন বলে আশ্বাস দিয়েছেন’।

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে ২০১৮ সালের প্রথম দিন থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার অমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

আজ রোববার ষষ্ঠ দিনের মতো চলছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশন। প্রচণ্ড শীত ও শৈতপ্রবাহের কারণে এ পর্যন্ত ১৪৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

‘প্রাইমারি শিক্ষকের বেতন যেখানে ২২-৩০ হাজার, ইবতেদায়ির ৫০০ টাকা কিভাবে হয়?’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ