আমি একজন ব্রিটিশ নারী। অনেক বছর ধরেই আমি কিছু একটা খোঁজ করছিলাম, কিন্তু অনেক চেষ্টার পরও আমি তা পাচ্ছিলাম না। তাই আমি বিভ্রান্ত ছিলাম।
আমার বন্ধুদের সঙ্গে আমার নিজেকে বেখাপ্পা মনে হতো কারণ আমার বন্ধুরা ছুটির দিন এলেই বলত, ‘ওয়াও, এটা সাপ্তাহিক অবকাশের দিন, আমাদের পার্টি দেয়া প্রয়োজন। চলো শুরুতেই বিয়ারের বোতল খুলি এবং তারপর পোশাক পরা যাক।’
তখন আমি মনে মনে ভাবতাম, ‘কেন?’ এবং তারপর হঠাৎ করেই আমার পৃথিবী বদলে গেল।
দুবাইয়ে চাকরির প্রস্তাব
আমি প্রচুর ভ্রমণের নেশা ছিল এবং ৩০ বছর বয়সে মনে হলো ‘যথেষ্ট হয়েছে, এবার আমাকে কোথাও স্থায়ী হতে হবে।’
তাই আমি বাড়িতে ফিরে গিয়েছিলাম এবং একটি চাকরির অনুসন্ধান করছিলাম। কিন্তু আমি কোনো চাকরি যোগাড় করতে পারিনি। তবুও, আমি ভাবলাম ‘ঠিক আছে, আমি এখন ছুটিতে দুবাই যাচ্ছি।’
দুবাইয়ে আসার দুই সপ্তাহ পরে আমি একটি চাকরির প্রস্তাব পাই। আমার মা-বাবা সত্যিই সত্যিই আমাকে নিয়ে অনেক আতঙ্কিত ছিল। পাশ্চাত্য দেশের একজন নারীর আরব দেশে ভ্রমণ নিয়ে আমার মতো আমার বাবা-মায়েরও অনেক অবান্তর ধারণা ছিল।
এই অবান্তর ধারণা কেবল আমাদের মধ্যেই ছিল না, প্রায় প্রতিটি পশ্চিমাই এই ধারণা পোষণ করে। এটি ছিল ২০০১ সালের শেষের দিক। আপনি জানেন, ওই সময় ৯/১১ সংঘঠিত হয়েছিল এবং এই ঘটনার কারণে আমাকে নিয়ে সবাই শুধু খারাপ কিছু আশা করছিল।
আমার বেড়ে ওঠার পথে আমি মুসলিমদেরও ছোঁয়া পেয়েছি। এটি আসলেই শুরু হয়েছিল আমার বড় ভাই যখন ইসলামে ধর্মান্তরিত হয়, তখন থেকেই। তার ইসলামে ধর্মান্তরিত হওয়ার কারণ ছিল- তিনি একজন তুর্কি মুসলিম নারীকে বিয়ে করেছিল।
সুতরাং তার বোন হওয়ায় এবং তার সিদ্ধান্তকে সম্মান জানাতে আমরা একত্রে ইসলামি কেন্দ্রগুলোতে যেতাম।
আমি তার সঙ্গে বেশ কয়েকটি ইসলামি কেন্দ্রে গিয়েছিলাম এবং কয়েকটি সেশনে অংশগ্রহণ করেছি। আমরা একসঙ্গে কয়েকটি বই পড়েছি। কিন্তু এসব কিছু সত্যিই আমাকে অনুপ্রাণিত করতে পারেনি যে, ‘ওহ, আমি এখন ইসলামে ধর্মান্তরিত হবো।’
এবং তারপর আমি একটি ইসলামিক দেশে এসেছি এবং আমার মুসলিম অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। হঠাৎ আমি ভাবলাম যে তারা (মুসলিমরা) আসলেই খুব সুন্দর। তারা আপনার সঙ্গে অত্যন্ত সম্মান দিয়ে আচরণ করে। এটি আমাকে স্বস্তি দিয়েছিল। শুরুতে আমি অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতাম, কারণ আমি আমার সান্ত্বনার জায়গাটি ধরে রাখতে চেয়েছিলাম।
কিন্তু তারপর এক পর্যায়ে আমি আমার সান্ত্বনার