শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হিজাব না পরায় থাপ্পর খেলেন নারী! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

মালয়েশিয়ার বাস স্টপে হিজাব না পরায় এক মেয়েকে থাপ্পর মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভিডিও ভা্রালের পর নিন্দার ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায় একটি বাস স্টপের যাত্রি ছাউনীতে অনেক নারী বসা আছে বাসের অপেক্ষায়। সেখানে একটা লোক এসে হিজাব না পরা নারীদেরকে চিৎকার করে বকাঝকা শুরু করে। এক পর্যায় ওই লোকটা একটা মেয়েকে হিজাব পরিধান না করার কারণে থাপ্পর মারলে গোলযোগ সৃষ্টি হয় সেখানে।

তিন মিনিটের ওই ভিডিওতে লোকটি হিজাববিহীন মেয়েটিকে প্রশ্ন করে তুমি কী মুসলমান? সে উত্তর করার পর তাকে হিজাব না পরার কারণ জিজ্ঞেস করলে সে বলে হিজাব পরা না পরা আমার স্বাধিনতা রয়েছে। এটা বলার পরই তাকে থাপ্পর মারে লোকটা। তখনই ওই জায়গার অন্যান্য মহিলারা এর প্রতিবাদ করে।

এই ভিডিওটি স্যোশাল মিডিয়ায় প্রচার হলে প্রায় ৭০ লক্ষ্য ভিউ হয়েছে বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ঘটনায় স্যোশাল মিডিয়াতে নিন্দার ঝড় ওঠে।

[embed][/embed]

সূত্র :  দ্য ইন্ডিপেন্ডেন্ট, আল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ