মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইউটিউবে যেভাবে ভিউয়ার ও সাবস্ক্রাইবার বাড়াবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: এখন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন অনেকে। তবে অনেকেই জানেন না ভিডিওগুলো সহজে কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। সাবস্ক্রাইবার বাড়ানোও ইউটিউবের জন্য অনেক কষ্টের। নিচের তথ্যগুলো আপনাকে সে কষ্ট থেকে কিছুটা হলেও উদ্ধার করবে।

১. নিয়মিত ভিডিও আপলোড করুন এবং এটা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে করুন। যদি আপনার ভিউয়ারগণ প্রতি বুধবার আপনার চ্যানেলে নতুন ভিডিও পায় তাহলে তারা প্রতি বুধবারেই ভিডিও’র প্রত্যাশায় আসবে। আর তাছাড়া নিয়মিত ভিডিও দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি যতবার নতুন ভিডিও দেবেন ততবারই আপনার সাবস্ক্রাইভার নোটিফিকেশন পাবে।

২. আপনার আপলোড করা প্রতিটা ভিডিও ফেইসবুকে পোস্ট করুন (লিঙ্ক শেয়ার নয় বরং এম্বেড করুন)। কারণ হচ্ছে খুব কম মানুষ ফেইসবুক থেকে বাইরে গিয়ে আপনার ভিডিও দেখবে। এতে সে ফেইসবুকেই থাকলো আর আপনার ভিউও হয়ে গেল।

৩. আপনার ভিডিও টাইটেল ৫০ বর্ণের মধ্যে রাখুন। যদি বড় করেন তাহলে আপনার ভিডিও টাইটেল কিছুটা কাঁটা পড়বে। এক্ষেত্রে ভিউয়ারও সঠিকভাবে না বুঝতে পারে এবং সার্চ রেজাল্টেও এর প্রভাব পড়বে।

৪. আপনার ব্লগে ভিডিওগুলো এম্বেড করুন। এতে করে আপনার ভিডিও ভিউ বাড়ার পাশাপাশি আপনার ব্লগের পাঠক বাড়বে।

৫. আপনার সাধারণ ভিডিওগুলোকে ছোট রাখুন। ২/৩ মিনিটের মধ্যে রাখুন। ভিউয়ার বড় ভিডিও দেখতে উৎসাহী হয় না।

৬. ভিডিও এর জন্য কোনো কিওয়ার্ড বাছাই করার আগে একটা গুগল সার্চ করে নিন ওই কিওয়ার্ড দিয়ে। যদি দেখেন রেজাল্টের প্রথমেই একটা ভিডিও আছে তাহলে বুঝবেন আপনার ভিডিও গুগল রেঙ্কে প্রথমে আসার চান্স আছে।

৭. টপিক হিসেবে আপনার ভিডিওগুলোকে প্লেলিস্ট করে নিন। আর প্লেলিস্টের নামকরণেও আপনার ভিডিওগুলোর নির্ধারিত কিওয়ার্ড ব্যাবহার করুন। এটা প্লেলিস্ট গুগল রেঙ্কে সাহায্য করবে।

৮. আপনার সকল ভিডিওতে একটা ইন্ট্রো দিন। এটা আপনার চ্যানেলের অথোরিটি অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে এবং চ্যানেলের সাবস্ক্রাইভার বাড়িয়ে দিবে।

৯. অবশ্যই আপনার সকল ভিডিওতে কিওয়ার্ড রিলেভেন্ট করে টাইটেল এবং ডেসক্রিপশন দিন।

No automatic alt text available.

১০. যখন আপনার ভিডিও আপনার ব্লগে বা কোন সাইটে এম্বেড করেন তখন আপনার ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিন। এটা আপনার চ্যানেলে সরাসরি লিঙ্কিং করবে এবং ভিউয়ার আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখার জন্য আগà