মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১০০ কোটি টাকার বান্ডিলের উপর ঘুমাতেন তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক ব্যক্তির বাড়ি থেকে ১০০ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করা হয়েছে। এর উপর ঘুমাতেন ওই ব্যক্তি।

এ খবর জানার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

জানা গেছে, টাকা লেনদেনের ব্যবসায়ী অশোক খাতরির বাড়ি থেকে বাতিল নোটগুলি উদ্ধার করেছে পুলিশ। ৫০০ এবং ১০০০ টাকার বাতিল নোটে ভর্তি ছিল বিছানা। ২০১৬ সালের নভেম্বরেই মোদি সরকার এই নোট দু’‌টি বাতিল করে দিয়েছিল।

পুলিশ কর্মকর্তা এ কে মিনা বলেন, ‘‌বিশেষ সূত্রে খবর পেয়ে আমরা কানপুরে অশোক খাতরির বাড়িতে তল্লাশি অভিযান চালাই। তার ঘরের বিছানা থেকে এই বাতিল নোটগুলি উদ্ধার হয়েছে। বাতিল নোট দিয়েই তৈরি করা হয়েছিল বিছানাটি। এখনও নোটের গণনা চলছে।’

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আয়কর দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। অশোক খাতরি সহ এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছুজনকে জেরা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ