মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৮ জানুয়ারি হাটহাজারী আসছেন বাইতুল মুকাদ্দাসের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আগামী ২৮ জানুয়ারি রোববার উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী পরিদর্শনে আসছেন ফিলিস্তিনে অবস্থিত বিশ্ব মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খতিব আবু উমর ইয়াকুব আল আব্বাসী।

দারুল উলূম হাটহাজারীর সহকারি শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, বাইতুল মাকদিসের খতিব আবু উমর ইয়াকুব আব্বাসী ২৮ জানুয়ারি জামিয়া পরিদর্শনে আসবেন এবং আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

ওই দিন তিনি জামিয়ার বৃহৎ মসজিদ বাইতুল করীমে মাগরিবের নামাজের ইমামতি করবেন এবং জামিয়ায় রাত্রিযাপন করবেন বরেও জানান তিনি।

উল্লেখ্য, এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দিসের খতিব আবু উমর ইয়াকুব আল আব্বাসী। বাংলাদেশ সফরকালে তিনি ঢাকাসহ সিলেট ও টেকনাফ  সফর করবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ