মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘একজন চা বিক্রেতার থেকে এরচেয়ে বেশি কিছু আশা করা যায় না' : হার্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সম্প্রতি নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছিলেন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারের সময়, এক ব্যক্তি যে পাকোড়া বেচে প্রতিদিন ২০০ টাকা রোজগার করে, তাকে কি কোনও ভাবে বেকার বলা যায়?

মোদীর এই মন্তব্যের উল্লেখ করেই এবার দেশের প্রধানমন্ত্রীকে একহাত নিলেন পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক পটেল। মোদীকে সরাসরি কটাক্ষ করে হার্দিকের মন্তব্য, একজন চা বিক্রেতার থেকে এরচেয়ে বেশি কিছু আশা করা যায় না।

একমাত্র একজন চা বিক্রেতার পক্ষেই সম্ভব দেশের যুবসমাজকে চাকরি করার বদলে নিজেদের বেকারত্ব ঘোচাতে পাকোড়া বিক্রি করে আয় করার পরামর্শ দেওয়া।

কিন্তু কোনও অর্থনীতিবিদের পক্ষে এই পরামর্শ যুবসমাজকে দেওয়া সম্ভব নয়। মূলত এখানে পরোক্ষে হার্দিক মনমোহনকেই মোদীর সঙ্গে তুলনা করেছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করেছিলেন এই পতিদার নেতা।

এদিকে মোদীকে হামেশাই তাঁর চা বিক্রেতা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করে কটাক্ষ করেন বিরোধীরা। তবে মোদী তাঁর অতীতের এই অস্ত্রকেই বিরোধীদের দমিয়ে রাখতে নিপুন ভাবে ব্যবহার করেন।

এবিপি

এইচজে