সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ওয়াজের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদরের টুমচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে একটি মাদরাসার ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় শিশু মামুন হোসেন। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে পরিবারের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় নিখোঁজের জন্য মাইকিং করা হয়।

সোমবার দুপুরে স্থানীয় একটি ফসলের ক্ষেতের নালায় মামুনের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলে, মামুনের স্বজনরা শনাক্ত করেন। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ণ রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ