শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকে ২৪ ও ২৫ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি মিক্ষক কর্মচারি ফোরাম। গতকাল সোমবার প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল গণমাধ্যমকে তিনি জানান, আপাতত তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা না আসায় ১৫ জানুয়ারি সকাল থেকে আমরণ অনশন শুরু করেন বেসরকারি শিক্ষকরা। অনশনের সাত দিনেও দাবি আদায় না হওয়ায় এই ধর্মঘটের ডাক দিলেন তারা।

ঢাকাসহ সারাদেশ থেকে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন মিলে গঠন করা হয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

এ সংগঠনের দাবি, গত ৫০ বছর ধরে জাতীয়করণের বিষয়টি ঝুলে আছে। শিক্ষার মান উন্নয়নে জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে বসতে দেওয়া হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ