মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১০০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংস করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

মিয়ানমারের কর্তৃপক্ষের নির্দেশে সেদেশের রাখাইন রাজ্যের মংডু শহরের এক’শ বছরের অধিক প্রাচীন মসজিদ ধ্বংস করা হয়েছে। মিয়ানমারের কর্তৃপক্ষ তাদের পদ্ধতিগত পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের এই ঐতিহাসিক মসজিদটি ধ্বংস করেছে।

এই মসজিদটি মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের মংডু শহরের অদূরে 'দারঘা' গ্রামে ছিলো। মিয়ানমারের কর্তৃপক্ষের নির্দেশে ১০০ বছরের অধিক প্রাচীন এই মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

'দারঘা' গ্রামের অধিকাংশ বাড়িই কাঠ এবং বাঁশ দিয়ে নির্মাণ করা। কিন্তু এই প্রাচীন মসজিদটি ইট এবং সিমেন্ট দিয়ে নির্মাণ করা ছিলো।

এক রোহিঙ্গা কর্মী এ ব্যাপারে বলেন, আমার তৃতীয় পূর্ব পুরুষ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ব্রিটিশ উপনিবেশবাদের অবস্থানের পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় চরমপন্থি বৌদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশরা হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রাচীন মসজিদ ধ্বংস করেছে। সূত্র : ইকনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ