শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মৌলভীবাজার ইজতেমা মাঠে ২ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে জানিয়েছে দৈনিক ইত্তেফাক অনলাইন।

পত্রিকাটি বলেছে, আজ শনিবার ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

মৃত দুই মুসল্লি হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আজ শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ