সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

দেশের সব মাদরাসায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন দেশের সব মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে দলগত জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করাই এর লক্ষ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে উদ্যোগটি বাস্তবায়নের নির্দেশ পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে তাকে।

গত ২২ জানুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. আব্দুল খালেক স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া ও সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজন করতে হবে।

জানা গেছে— স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃশ্রেণি প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে বাছাইকৃত প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নির্বাচন করা হবে সেরা দল।