শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বের দীর্ঘ মানুষের সঙ্গে দেখা হলো সবচেয়ে খর্বকায় মানবীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী হাসান তৈয়ব

মিসরে এক ফটোশুটে পৃথিবীর সবচেয়ে খাটো নারীর সঙ্গে দেখা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পুরুষের। সবচেয়ে উঁচু পুরুষ তুরস্কের সুলতান কুসেনের উচ্চতা ৮ ফিট ৯ ইঞ্চি আর সবচেয়ে খর্বকায় নারী ভারতের নাগপুরের বাসিন্দা জ্যোতি আমগের উচ্চতা ২ ফিট ৬ ইঞ্চি।

আমগের বয়স ২৫ আর কুসেনের বয়স ৩৬ বছর। মিসরের গিজা শহরের নীল উপত্যকায় তাদের দেখা হয়। খবর এনডিটিভি ও দি সান ইউকের।

দ্যা ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, ইজিপশিয়ান ট্যুরিজম প্রোমোশন বোর্ডে দেশটিতে ট্যুরিজম উৎসাহিত করতে এ দুজনের সাক্ষাতের ব্যবস্থা করে। মিসরের পিরামিডের সামনে তাদের ফটোশুট করা হয়। পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

ছবিতে দেখা যায় দীর্ঘতম মানুষটির পায়ের হাঁটুর কাছে দাঁড়িয়ে ক্ষুদ্রতম মানুষটির। ক্ষুদ্র ও দীর্ঘতম মানুষদ্বয়ের সাক্ষাতের বিভিন্ন ছবি টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, এই দুজন গিনেস বুক অব ওয়ার্ল্ডস এ বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের রেকর্ড দখল করে আছেন ২০১১ সাল থেকে। কুসেন ২০ বছর বয়সে গিনেস বুক অব ওয়ার্ল্ডস এ সবচেয়ে লম্বা মানুষ হিসাবে স্বীকৃতি পান। এখন পর্যন্ত ১০ জন লম্বা মানুষ গিনেস বুক অব ওয়ার্ল্ডস এ স্থান পান।

কুসেন বিশ্বে সবচেয়ে লম্বা হাতেরও অধিকারী। পক্ষান্তরে আমগে গিনেস বুকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানুষ হিসেবে পান ১৮ বছর বয়সে। তখন তার ওজন ছিল ৫ কেজি।

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বাংলাদেশেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ