মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫ মাসে কুরআন মুখস্থ করল ৯ বছরের নুজহাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানী ঢাকার মুগদা ঝিলপাড় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার ছাত্রী ৯ বছরের কিশোরী শেখ কুররাতুল আইন নুজহাত ৫ মাস ১৯দিনে দিনে পবিত্র কুরআনুল কারিম হিফজের সৌভাগ্য অর্জন করে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন।

কুরআন হিফজ শুরুর আগে নুজহাত মাত্র ১ বছরে নাজেরা আতস্থ করে। নাজেরা শেষ করার পর ৬ মাস পূর্ণ হওয়ার ১ দিন বাকী থাকতেই নুজহাত হিফজ সম্পন্ন করেন।

প্রথম দিকে নুজহাত ২ পৃষ্ঠা করে হিফজের সবক আদায় করলেও শেষ দিকে এসে সে প্রতিদিন ৭/৮ পৃষ্ঠা সবক শুনাতে সক্ষম হয়। এটা রাব্বে কারিমের একান্ত অনুগ্রহ।

সিলেট বিভাগের হবিগঞ্জের অধিবাসী শিক্ষক পিতা শেখ মিজানুর রহমানের ২ ছেলে ১ মেয়ের মধ্যে শেখ কুররাতুল আইন নুজহাত দ্বিতীয়। সে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায়ও অংশগ্রহণ করবে।