সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বিজিএমইএ ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ, হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতনের দাবিতে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনে হামলা ও ভাঙচুর করেছেঢাকার রামপুরায় অবস্থিত আশিয়ানা নামের এক পোশাক কারখানায়  কর্মরত শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী জানায়, ২০০ থেকে ২৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে জড় হন। সেখানে তাদের সভা হওয়ার কথা ছিল, পরে তা বাতিল হয়ে যাওয়ায় তারা স্লোগান দিতে থাকেন। এ সময় বিজিএমইএর কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এতে এক শ্রমিক ও দুই কর্মী আহত হন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিক ও বিজিএমইএ কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন শ্রমিকসহ তিনজন আহত হন।

জানা গেছে, বিক্ষুব্ধ প্রথমে শ্রমিকরা বিজিএমইএ ভবনের ভেতর ও বাইরে ভবনের কাচসহ বিভিন্ন যন্ত্রপাতিও গাড়ি ভাঙচুর করেন।

তখন ভবনের ভেতর থেকে ছয়-সাতজন কর্মী বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা পুরো দল নিয়ে ভবনের ভেতর প্রবেশ করে দরজার কাচ, ফুলের টব ভেঙে ফেলেন। হামলায় লিফট, নিরাপত্তা তল্লাশির জন্য রাখা আর্চওয়ে ও স্ক্যানার ক্ষতিগ্রস্ত হয়।

শ্রমিকদের একটি দল বিজিএমইএ ভবনের ভেতর থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পান্থপথ ও তেজগাঁও সংযোগ সড়কের রেল ক্রসিং পর্যন্ত গাড়িটিকে ধাওয়া করেন।

তারা ইট–পাটকেল ছুড়ে ভবনের বাইরের কয়েকটি কাচও ভাঙচুর করে। ভাঙচুরের একপর্যায়ে শ্রমিকনেতারা সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন।

এসএস/