সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

পরিবার নিয়ে ওমরাহ পালন করলেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশী সিরিজের পর পরিবার সহ ওমরাহ করতে এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজা সৌদি আরবে। সাথে রয়েছে অারেক উইকেট কিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তার স্ত্রী ও দুই সন্তান। নুরুলের সঙ্গে তার স্ত্রী। পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত পরশু। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট কেশবিন্যাসে সফেদ পাঞ্জাবিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাশরাফি। তার পাশে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

মাশরাফি-নুরুল দুজনের মুখেই প্রশান্তির ছায়া। অবশ্য মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই তাদের বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পরই মাশরাফি ও নুরুল সৌদি আরব গেছেন ওমরাহ করতে। হঠাৎ করে নয়, ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন।

আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

মাশরাফি-নুরুলের মতো কদিন আগে একসঙ্গে ওমরাহ করেছেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও।