সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে আলাদা ব্যবস্থা কেন করবো, সব গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয় তবে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রীপরিষদ এখনের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। তারা (বিএনপি) ভয় পাচ্ছে কেন, তাদের নির্বাচনে আসতে হবে।

নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে।

তিনি আরো বলেন, তাদের (বিএনপি) কোন কাজ নেই, তাদের আছে কথা। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব।

এইচজে