বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাঞ্জাবি টুপিতে ক্রিস গেইল; ইসলামে আহ্বান জানালো ভক্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল টুপি ও জোব্বা পরে একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হযেছে।

ক্রিস গেইল এমনিতেই বিতর্ক প্রিয়। নানা সময়ে নানা অপকর্ম করে বিতর্ক সৃষ্টি করেছেন। এবার সে উদ্দেশ্যেই আরবের পোশাক পড়ে ছবি পোস্ট করলেন।

তবে তার মুসলিম ভক্তরা তাকে পাঞ্জাবি টুপিতে দেখে তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন। কেউ কেউ আবার এ কথা বলেন, ওয়েলকাম টু দ্য রিলিজিয়ন অব পিস বা শান্তির ধর্ম ইসলামে স্বাগতম।

ছবিতে দেখা যাচ্ছে তিনি ‘লাভ সাইন’ দিয়ে দাঁড়িয়ে আছেন। এই পোস্টে গেইল লিখেছেন- ‘পবিত্র ভালোবাসা’।

সামাজিকমাধ্যমে গেইল মুসলিম পোশাক পরা ছবি পোস্ট করার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠে গেছে, তা হলে কি গেইল ধর্ম পরিবর্তন করতে চলেছেন?

ইনস্টাগ্রামে আবিদ রশিদ নামে একজন প্রশ্ন করেছেন- ‘আপনি কী মুসলিম?’ ওয়াসিম আলি আবার ‘দোয়া’ করেছেন ‘মাশআল্লাহ’ বলে। সারাঙ্গ নামের একজন আবার কমেন্ট বক্সে লিখেছেন- ‘আমার মনে হয় না উনি মুসলিম, তবে মাশআল্লাহ।’

এভাবে অনেক ভক্তই তাকে এ পোশাকে সুন্দর লাগছে বলে কমেন্ট করেন।

নিখোঁজের ২ দিন পর ইমামের লাশ মিলল জঙ্গলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ