সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বায়তুল মোকাররমে কর্মশালা ও উলামা সমাবেশ কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হবে। একই দিন সকাল ১০টায় হবে উলামা-মাশায়েখ সমাবেশ।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে ঢাকা জেলার ৫ সহস্রাধিক ইমাম, খতিব ও আলেম-ওলামা অংশ নেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি সমাবেশে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী।

সমাবেশে স্বাগত বক্তব্য দেবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

উলামায়ে দেওবন্দ নবী আদর্শের প্রকৃত অনুসারী: শায়খ আলী ইয়াকুব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ