সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

সম্প্রতি দেশের বিভিন্ন পরীক্ষায় লাগাতার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে না পারায় আবারও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের দাবি উঠেছে সংসদে।

প্রশ্নপত্র ফাঁসের কারণে ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়ম স্বীকার করে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। আর তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এই দাবি জানান।

সংসদের অন্যান্য বিরোধী দলীয় সাংসদরা তার এই দাবির প্রতি একমত পোষণ করে তার বক্তব্যে উৎসাহ দেন।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় পর পর প্রত্যেক দিন প্রশ্ন ফাঁস হওয়ার পর ফাঁস হওয়া প্রশ্নেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশের গুণিজনের মাঝে ক্ষোভ তৈরী হয়। আর আজ সংসদেও তার জের ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু দাবি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ