সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আমেরিকার মিশিগানের ১ম মুসলিম গভর্নর হতে পারেন ডা. সাঈদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আমেরিকার অন্যতম প্রধান বাণিজ্যিক প্রদেশ মিশিগানের গভর্নর নির্বাচিত হতে পারেন মিসরীয় বংশোদ্ভূত ডা. আবদুর রহমান আল সাঈদ। আমেরিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তাকে প্রার্থী ঘোষণা করেছে।

আগামী ৬ নভেম্বর ২০১৮ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবদুর রহমান মুহাম্মদ আল সাঈদ ৩১ অক্টোবর ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ডক্টর ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং ডেট্রোইট শহরের স্বাস্থ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

তিনি যদি নির্বাচিত হন তবে তিনি রিপাবলিকান গভর্নর রিক সেইডরের স্থলাভিষিক্ত হবেন এবং তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম গভর্নর।

মিশিগানকে বলা হয়, ডেমোক্রেটদের ঘাঁটি। ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা বছর সেখানে ডেমোক্রেট গভর্নর ছিলো। এ হিসেবে ডা. আবদুর রহমান আল সাঈদের সম্ভাবনা অনেক বেশি।

তুরস্কের ৮২ শতাংশ মানুষই আমেরিকা বিরোধী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ