সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মধ্যপ্রাচ্যে ইরান-সিরিয়া-ইরাক-লেবানন-ইয়েমেনের নতুন জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পক্ষান্তরে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে প্রকৃত জোট গড়ে উঠেছে। ইরানের বাইরে বিপ্লব ছড়িয়ে দেয়ার মাধ্যমে এ অঞ্চলে তেহরান এতবড় সাফল্য অর্জন করেছে।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।

আলী আকবর বেলায়েতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ দেশ এবং ইরান না থাকলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন হবে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান- এই ছয় দেশ বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য।

সূত্র: মিডিলিস্ট মনিটর

/এটি