শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাঠাৎ সৌদি আরবে কেন পাক সেনাপ্রধান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাবেদে বাজওয়া সৌদি আরবে মুহাম্মাদ বিন সালমান ও সৌদি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন তুর্কি বিন আবদুল আজিজের সাথে গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সাক্ষাতে বিন সালমান ও পাক সেনাপ্রধানের মাঝে নিরাপত্তা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচানা হয়। আর সৌদি সেনাপ্রধানের সাথে সন্ত্রাস দমন ও যুদ্ধ বিষয়ক আলোচানা হয়। তাদের মাঝে দুই দেশের স্বার্থ বিষয়েও আলাচানা হয় বলে জানা যায়।

কমর জাবেদ বাজওয়া গত অক্টোবরেও বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেছিলেন।

পাক সেনাপ্রধানের এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এক দিকে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে না। যা ডোনাল্ড ট্রাম্প কয়েকবার মিডিয়ার সামনেও প্রকাশ করেছেন।তাছাড়া পাকিস্তানের বিভিন্ন এলাকায় আমেরিকান ড্রোন হামলাও অব্যাত রয়েছে।

অপর দিকে আফগান সরকারও বিশ্ব মোড়লদের দিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় পাক সেনাপ্রধানের এ সফর ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ